নাটোরের চন্ডিপুর এলাকায় গরু বোঝাই নসিমন ও সিএনজির মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে লালপুর-বাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, লালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বাঘা উপজেলার দিকে যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি গরু বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত ৩ জনের মধ্যে বিধান কুমার কর্মকার ও শরিফুল ইসলামের বাড়ি লালপুর উপজেলায়। তবে অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।