কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের কমলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।