বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) সকালে তিনি বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা শুরু করে রাত ১০টায় লন্ডনে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।