দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ২০ হাজার ১৩৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ২২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪১৫ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা হয়েছে।
সর্বশেষ গত ২৫ মার্চ স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেট রৌপ্যের মূল্য প্রতি গ্রাম ৪৬০ টাকা, ২১ ক্যারেট ৪৪০ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রৌপ্যের দাম প্রতি গ্রাম ৪২৮ টাকা।