এলজিইডি জ্যেষ্ঠ সচিব শহীদুল হাসান

কৃষি খাতের উন্নতির জন্য সারা দেশে গ্রামীণ হাট-বাজারে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে

শহীদুল হাসান বলেন, অনেক সময় দেশে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হলেও যথাসময়ে বাজারজাত করতে না পারায় সেগুলো নষ্ট হয়ে যায়। এতে কৃষককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। গ্রামীণ হাট-বাজারে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হলে কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ বাড়বে। এতে অপচয় কমার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতেও সহায়তা করবে।

কৃষিপণ্যের অপচয় রোধ, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সারা দেশের গ্রামীণ হাট-বাজারে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি।

আজ বুধবার মাদারীপুরের শিবচরে উপজেলা চারতলা ডাকবাংলো ভবন উদ্বোধন এবং জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল হাসান বলেন, অনেক সময় দেশে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হলেও যথাসময়ে বাজারজাত করতে না পারায় সেগুলো নষ্ট হয়ে যায়। এতে কৃষককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। গ্রামীণ হাট-বাজারে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হলে কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ বাড়বে। এতে অপচয় কমার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতেও সহায়তা করবে।

সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে তিনি বলেন, সরকার সারা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে। এ খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হায়দার খান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্যসচিব সোহেল রানা।

আরও