নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার শাহাদাতবার্ষিকী ও শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সকালে শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাকে স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৬৯ সালে অধ্যাপক ড. শামসুজ্জোহার মৃত্যুর পর থেকে প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।