বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা, পাচ্ছেন ৯ জন

বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ২০২৫ সালের পুরস্কারের জন্য একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে। তালিকায় আটটি শাখায় নয়জনের নাম এসেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬’ অনুমোদন করে। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রাপ্তরা হলেন—

ক. কবিতা — মোহন রায়হান

খ. কথাসাহিত্য — নাসিমা আনিস

গ. প্রবন্ধ/গদ্য — সৈয়দ আজিজুল হক

ঘ. শিশুসাহিত্য — হাসান হাফিজ

ঙ. অনুবাদ — আলী আহমদ

চ. গবেষণা — মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

ছ. বিজ্ঞান — ফারসীম মান্নান মোহাম্মদী

জ. মুক্তিযুদ্ধ — মঈদুল হাসান

আরও