পরিমাপক যন্ত্রে কারচুপি, মৌলভীবাজারে ফিলিং স্টেশনকে জরিমানা

অভিযানের সময় ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে পরিমাণে কম দেয়া, প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর সড়কের মাতারকাপনে অবস্থিত মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে জ্বালানি তেল কম দেয়ার অভিযোগে মৌলভীবাজারের একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জারমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।

রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে পরিমাণে কম দেয়া, প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর সড়কের মাতারকাপনে অবস্থিত মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, তারা প্রতিশ্রুতি অনুযায়ী তেল দিচ্ছে না আবার পরিমাপেও কম দিচ্ছিল। পাঁচ লিটার জ্বালানি তেলে ১৫০ গ্রাম কম ছিল। তাদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করেছি, যাতে ভবিষ্যতে এমন প্রতারণা না করে।

আরও