গতকাল পরীক্ষা শেষে দুপুরে সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় উপজেলার অন্যান্য কেন্দ্রে সেট-১ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হলেও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুলবশত সেট-৩ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে।
এ বিষয়ে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করা হচ্ছে। সেগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে।’