সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. নজরুল ইসলামকে আহ্বায়ক ও কিবরিয়া হোসেন নিঝুমকে সদস্য সচিব করে ২৯ ডিসেম্বর ১০১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের আগে মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও শুকরিয়া মার্কেটের সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুমের পরিচালনায় মধুবন সুপার মার্কেটে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম আহ্বায়ক মো. কবির আহমদ, মো. আলতাফ হোসেন, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম, বাবলু আহমদ, গোলাম কিবরিয়া মাসুক, সাজওয়ান আহমদ, এনামুল হক এনাম, লিটন চন্দ্র পাল, মো. শাহিন আহমদ ও কামাল উদ্দিন।
এছাড়া মাসুদ হোসেন খান, সাহেদ আহমদ, হোসাইন আহমদ, হাজী আব্দুস সুবহান, জুয়েল তালুকদার, রুপন খান, আজহারুল কবির চৌধুরী সাজু, সালেহ আহমদ ফয়েজী, মো. হাসিব, মো. বেলাল উদ্দিন, মঞ্জুর আহমদ, রেজওয়ান আহমদ, রফু মিয়া, তানভীর হোসেন রহিম, লিটন আহমদ, জুনেদ আহমদ, হারুন লোদি, শহিদুল ইসলাম, সুহিন আহমদ, মো. রাহেল আহমদ, সায়েম আহমদ চৌধুরী, শাহিন আহমদ, আবুল হোসেন, রাসেল আহমদ, মো. জাকারিয়া প্রমুখকে সদস্য করা হয়েছে।