ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। যার বায়ুমান স্কোর ১৪৮৩। এ ছাড়া ১৮৭, ১৮১, ১৭৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের তিন শহর মুম্বাই, দিল্লি ও কলকাতা। আর তালিকার পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান স্কোর ১৭৬।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ শনিবার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেস্কে (আইকিউএয়ার) ১৭৬ স্কোর নিয়ে এ শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আজ সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) হালনাগাদ তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। যার বায়ুমান স্কোর ১৪৮৩। এ ছাড়া ১৮৭, ১৮১, ১৭৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের তিন শহর মুম্বাই, দিল্লি ও কলকাতা। আর তালিকার পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান স্কোর ১৭৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও