২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন। এ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কন্ট্রোল রুমের নিম্নলিখিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন সময়ের খবরে প্রচার এবং স্কুলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের ফোন নম্বর— ০২-২২৩৩৬৯৮১৫, মোবাইল নম্বর— ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২, ই-মেইল— [email protected]
চিঠিতে আরো বলা হয়েছে, কন্ট্রোল রুমের ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল সবাইকে জানানোর জন্য বিভিন্ন সময়ের খবরে প্রচার এবং স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।