সমৃদ্ধ নগরী গড়তে সবার সহযোগিতা চান এমসিসি মেয়র টিটু

উন্নত সমৃদ্ধ নগরী গড়তে সবার সহযোগিতা চেয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম মেয়র ইকরামুল হক টিটু। গতকাল দুপুরে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।

 উন্নত সমৃদ্ধ নগরী গড়তে সবার সহযোগিতা চেয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম মেয়র ইকরামুল হক টিটু গতকাল দুপুরে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক প্রধানমন্ত্রী ময়মনসিংহে বিভাগ, সিটি করপোরেশন, শিক্ষা বোর্ড, ব্রহ্মপুত্র খনন চার লেন সড়কসহ আরো অনেক উন্নয়ন করে যাচ্ছেন আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নিরাপদ নগরী রেখে যেতে চাই এর জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন

নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ আহমেদ রেজা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক . আহসান বিন হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল মান্নান ফরিদী, কাউন্সিলর ফরহাদ আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কলেজের অধ্যাপক জালাল উদ্দিন, মো. ফোরকান তছলিমা বেগম

আরও