যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হয়ে থাকে। কোনো সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও সংস্থাটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় যারা এসেছেন, তাদের সবাই র্যা বের বর্তমান ও সাবেক ঊধ্বর্তন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আসা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগটি অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হয়ে থাকে। কোনো সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং। মাদক কারবারিরা নিজেদের রক্ষা করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। দেশের প্রশিক্ষিত বাহিনী অভিযান চালালে তারা অস্ত্র ব্যবহার করায় গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র ও ট্রেজারি বিভাগের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। তালিকায় বাংলাদেশের পুলিশ বাহিনীর এলিট ফোর্স র্যাাব ছাড়াও রয়েছে সংস্থাটির ছয় কর্মকর্তার নাম।

মার্কিন ট্রেজারি বিভা‌গের তালিকায় থাকা র্যাসবের ছয় কর্মকর্তার মধ্যে রয়েছেন সংস্থাটির বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক মহাপরিচালক (বর্তমান আইজিপি) বেনজীর আহমেদ, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক  অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সরওয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার লতিফ খান। 

এদিকে মা‌র্কিন পররাষ্ট্র দপ্তর দেশ‌টি‌তে ভ্রমণ নি‌ষেধাজ্ঞা দি‌য়ে একটি তা‌লিকা প্রকাশ ক‌রে‌। এতে বিভিন্ন দেশের ১২ কর্মকর্তার নাম যুক্ত করা হ‌য়ে‌ছে। তা‌লিকায় পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও কক্সবাজারে র্যারব-৭’র সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদ র‌য়েছেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজা‌রি বিভা‌গের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজীর আহমেদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র্যা ব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ২০০৯ সাল থেকে প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ছয়শরও বেশি লোকের গুম হয়ে যাওয়া ও নির্যাতনের জন্য দায়ী বলে অভিযোগ করেছে বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করছে এমন বিভিন্ন বেসরকারি সংস্থা। কোনো কোনো প্রতিবেদনে আভাস পাওয়া গেছে যে বিরোধীদলীয় সদস্য, গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীদের এসব ঘটনায় লক্ষ্যবস্তু করা হয়েছে। বাংলাদেশে মাদকবিরোধী অভিযানের সময় র্যাওবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার পাশাপাশি এসব ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকেও হুমকির মুখে ফেলছে।

যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহী আদেশ ১৩৮১৮-এর আওতায় র্যাাব ও সংস্থাটির কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ট্রেজারি বিভাগ। আদেশটিতে বলা হয়েছে, এর আওতাধীন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে রক্ষিত মালিকানাধীন ও স্বার্থসংশ্লিষ্ট সম্পদ জব্দ করা হবে।

যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও রয়েছে চীন, উত্তর কোরিয়া, মিয়ানমারের সরকারি ও সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদরা।

আরও