ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে ডি-৮-এর আওতাধীন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ পুনর্গঠন এবং এর কার্যক্রমকে আরো ফলাফলমুখী করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, চুক্তিভিত্তিক কৃষি এবং ভিসা অব্যাহতির মতো বিষয়ে আলোচনা করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে ডি-৮-এর আওতাধীন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, চুক্তিভিত্তিক কৃষি এবং ভিসা অব্যাহতির মতো বিষয়ে আলোচনা করেন তারা। সংগঠনটিকে আরো কার্যকর ও অর্থবহ করে তুলতে এর কাঠামো পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রস্তাব দেন হুমায়ুন কবির।

উল্লেখ্য, বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও