পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিহত মোটরসাইকেল চালকের নাম সিহাব খলিফা (২৫)। তিনি ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা বাদশা খলিফার ছেলে।

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার এক মোটরসাইকেল চালক বাসের ধাক্কায় নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ জুন) পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম সিহাব খলিফা (২৫)। তিনি ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা বাদশা খলিফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিহাব মোটরসাইকেল চালিয়ে তার বাড়ি থেকে পিরোজপুর সদর উপজেলার দিকে আসছিলেন। বড়পুল এলাকায় সেতু থেকে নামার সময় পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সিহাব সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতাল থেকে বের করার আগেই তার মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় সিহাব খলিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও