গাইবান্ধায় নদী থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

নিহত তাসমিন আরা নাজ স্থানীয় গাইবান্ধা মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪১) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি স্থানীয় গাইবান্ধা মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড়

পরিবার জানায়, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন নাজ। দুপুরের দিকে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও