দুজনকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ করেছে ইউপিডিএফ।

খাগড়াছড়ির পানছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ করেছে ইউপিডিএফ। এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে অভিযুক্ত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টার সময় সন্তু গ্রুপের ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ির ধুধুকছড়া বাজারে হানা দিয়ে নিজ দোকান থেকে ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমার ছোট ভাই উত্তম কুমার চাকমাকে (৫৫) অপহরণ করে নিয়ে যায়। এর আগে বুধবার সকালে একই সন্ত্রাসীরা উত্তর ধুধুকছড়া গ্রাম থেকে ইউপিডিএফ সদস্য জুনান চাকমার বাবা লক্ষ্মী চাকমাকে (৬০) অপহরণ করে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে সন্তু গ্রুপ নেতৃত্বাধীন জেএসএসের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও