কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কথিত আরসা নেতা মোহাম্মদ হাসিমের মরদেহ পাওয়া গেছে।
গতকাল
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)
মাহাবুবুর রহমান।
হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং রোহিঙ্গা
ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে মোহাম্মদ হাসিম আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির
(আরসা) সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন। তিনি কীভাবে মারা গেছেন,এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান চৌধুরী জানান, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সাধারণ রোহিঙ্গারা তাকে পিটিয়ে হত্যা করেছে।