গতকাল সকালে ওই গ্রামের পশ্চিমপাড়ায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম শকের বানু (৫৭)। তিনি একই গ্রামের প্রয়াত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাসকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশা করার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করতেন তিনি। একইভাবে গত রাতেও তিনি তার মায়ের কাছে টাকা চান। টাকা না দেয়ায় ভোরে তিনি তার মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরে সন্তান তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।