ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা।

পরে দুই থেকে আড়াই বছর বয়সী প্রায় ২৫ কেজি ওজনের হরিণটি স্থানীয় বনে অবমুক্ত করে উপজেলা বন বিভাগ। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে দুপুরে হরিণটি উত্তর সাকুচিয়া বাতানখালী এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়।

বন বিভাগের মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিট অফিসার সজিব সরকার জানান, দুপুরের দিকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে প্রথমে বিট অফিসে নিয়ে আসা হয়। পরে সেটি শারীরিকভাবে সুস্থ থাকায় স্থানীয় চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রাশেদুল হাসান জানান, সাধারণত জোয়ারের পানি বেড়ে গেলে হরিণ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে।

আরও