রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক রানা ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ জামিনের ফলে রানার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ১০ তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার করা হয় সোহেল রানাকে।

আরও