এ লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং শিগগিরই আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পাট খাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রফতানি সম্প্রসারণ’ শীর্ষক সমন্বয় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ ঘোষণা দেন।
সভায় দুই মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি পাট অধিদপ্তর, পাট শিল্প, গবেষণাপ্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাট শিল্প পুনরুজ্জীবনে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পাট খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সোনালি আঁশের সোনালি দিন ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সহায়তায় অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে জোর দেন।