মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান অব্যাহত

নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরায় বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করা হয়।

ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ‘নৌবাহিনী কন্টিনজেন্ট চাঁদপুর’ জেলার আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নং কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি, আমিরাবাদ তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরায় বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে মোট ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। —আইএসপিআর

আরও