রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগ পাওয়া ১৪টি বিভাগের ৫৭ শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা, একাডেমিক কারিকুলামে আধুনিকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা।