সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইয়ুথ অ্যালায়েন্স। গতকাল শহরের সুলতানপুরস্থ আজাদী সংঘ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি খালের পানিপ্রবাহ ফেরানো হলেও স্লুইচগেটের কারণে সংযোগ খালগুলোও মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এর ফলে শহরে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশাবাহিত রোগ বেড়েছে।’