সড়ক দুর্ঘটনা

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যসহ আহত ৩

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ সামান্য আহত হলেও গাড়ির চালকসহ আরো একজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সবার দোয়া প্রার্থনা করেছেন।

আরও