ডেঙ্গুতে আরো ২০৪ জন আক্রান্ত

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন।

ডেঙ্গুতে আরো ২০৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে গত একদিনে সারা দেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৩৩৬ জন।

আরও