লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

আগুনে অফিসের ২০০৮-০৯ সালের ভোটারদের কিছু নথিপত্র ও একটি পরিত্যক্ত কম্পিউটার পুড়ে গেছে।

শনিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে নিরাপত্তা ফটকের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে এক দুর্বৃত্ত। এসময় নির্বাচন অফিসের নিচতলায় (সদর অফিস) জানালার কাঁচ ভেঙ্গে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

‎লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটানিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

‎প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অফিস সুত্রে জানা যায়, শনিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে নিরাপত্তা ফটকের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে এক দুর্বৃত্ত। এসময় নির্বাচন অফিসের নিচতলায় (সদর অফিস) জানালার কাঁচ ভেঙ্গে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। অফিসের নিরাপত্তাপ্রহরী টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় ওই যুবক। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের ২০০৮-০৯ সালের ভোটারদের কিছু নথিপত্র ও একটি পরিত্যক্ত কম্পিউটার পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‎অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে।

আরও