চাঁদপুরে ইরি-বোরো ফসলের মাঠে ব্লাস্ট সংক্রমণ

চাঁদপুরে ইরি-বোরো ফসলের মাঠে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এ রোগ গত এক সপ্তাহে জেলার আট উপজেলার ইরি-বোরো ধানের ৩৫ হেক্টর জমিতে আক্রান্ত হয়েছে। এতে ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরজমিনে মাঠে দেখা গেছে, বোরো ধানের খেতের পাতা ব্লাস্ট রোগে আক্রান্ত। কেউ বলেছেন এটি খোল পোড়া বা পচা রোগ। ফলে ধানের পাতা পচে নষ্ট হচ্ছে। এ রোগ প্রতিরোধে বালাইনাশক ওষুধ স্প্রে করার জন্য বলেছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ৬৪ হাজার ৭১৬ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৬৪ হাজার ৪০০ হেক্টর। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী, শাহমাহমুদপুরসহ জেলার অধিকাংশ স্থানে কৃষকের জমির ধানে পোড়া ভাব দেখা দিয়েছে। ধান পাকার এ শেষ সময়ে এসে এমন লক্ষণে কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। মাঠের পর মাঠ পাকা ধানে মড়ক দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

মৈশাদীর ক্ষতিগ্রস্ত কৃষক সলেমান ও স্থানীয় চাষীরা জানান, তিনদিন আগে তারা ফসলের মাঠে ধানের শীষ ও পাতায় পোড়া ভাব এবং ধানের গায়ে কালো কালো দাগ দেখতে পান। এখন তারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী জমিতে ওষুধ ছিটাচ্ছেন।

সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, তিনি যেখানে এ ধরনের কৃষির সমস্যা খবর শোনেন, খবর পাওয়া মাত্রই আক্রান্ত ধানখেত পরিদর্শন করেন। কৃষকদের পরামর্শ দেন বালাইনাশক ওষুধ স্প্রে করার জন্য আর যে ধান কাটার উপযোগী সেগুলো কেটে ফেলার জন্য।

আরও