প্রতিষ্ঠার ৬০ বছর পর বিজ্ঞান ভবন পাচ্ছে পাবনা সরকারি মহিলা কলেজ

নারী শিক্ষা প্রসারে পাবনায় ১৯৬৫ সালে নির্মাণ করা হয় মহিলা কলেজ।

নারী শিক্ষা প্রসারে পাবনায় ১৯৬৫ সালে নির্মাণ করা হয় মহিলা কলেজ। ১৯৮০ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলেও ছিল না একাডেমিক বিজ্ঞান ভবন। তবে প্রতিষ্ঠার ছয় দশক পর এবার ছয়তলাবিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মিত হতে যাচ্ছে। নির্মাণকাজের প্রাথমিক কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবনটি নিমাণ হলে শ্রেণীকক্ষ সংকট নিরসন ছাড়াও বিজ্ঞান শিক্ষার বিভিন্ন উপকরণ পাওয়া যাবে বলে আশা কলেজ কর্তৃপক্ষের।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ আলী জানান, ষাট বছরের পুরনো এ বিদ্যাপীঠটিতে প্রায় চার বিঘা জমি থাকার পরও শ্রেণীকক্ষ সংকট রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এর আগেও একটি ভবন নির্মাণ করা হয়েছে। এর পরও অনার্সে বিজ্ঞান শিক্ষার তেমন অবকাঠামোর সুযোগ ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন না থাকায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা যাচ্ছে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মণ্ডলের সহযোগিতায় এবার ছয়তলাবিশিষ্ট ভবন নির্মাণ হতে যাচ্ছে। কাজটি শেষ হলে শ্রেণীকক্ষ সংকট নিরসন ছাড়াও শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। বিজ্ঞান বিভাগের অনার্সে ভর্তি হওয়ার সুযোগ না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছে। অনেক শিক্ষার্থী ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হতে পেরে শিক্ষা জীবনের ইতি টানতে বাধ্য হচ্ছে। অল্প বয়সেই বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা।

আরও