প্রান্তিক চিকিৎসাসেবায় যৌথ উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইসিডিডিআর,বি

দূরবর্তী এলাকার চিকিৎসাকেন্দ্রে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা কঠিন কাজ। বিশেষ করে ছয় মাস থেকে ২৪ মাস বয়সী শিশু ও কম বয়সী বাচ্চাদের মধ্যে শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিলে এ সংকট আরো বাড়ে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরাসরি অক্সিজেন তৈরির এ যন্ত্র বসানোর ফলে সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনের সময় দ্রুত ও নিয়মিত সেবা পাবেন। একই সঙ্গে এটি স্থানীয় চিকিৎসাব্যবস্থার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

দেশের প্রান্তিক এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট মেটাতে যৌথভাবে কাজ শুরু করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করা হবে।

দূরবর্তী এলাকার চিকিৎসাকেন্দ্রে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা কঠিন কাজ। বিশেষ করে ছয় মাস থেকে ২৪ মাস বয়সী শিশু ও কম বয়সী বাচ্চাদের মধ্যে শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিলে এ সংকট আরো বাড়ে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরাসরি অক্সিজেন তৈরির এ যন্ত্র বসানোর ফলে সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনের সময় দ্রুত ও নিয়মিত সেবা পাবেন। একই সঙ্গে এটি স্থানীয় চিকিৎসাব্যবস্থার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

আইসিডিডিআর,বি মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা দেয়ার কাজে বিশেষভাবে অভিজ্ঞ। সংস্থাটি এ যন্ত্রগুলোর বণ্টন, স্থাপন ও পরবর্তী তদারকির কাজ পরিচালনা করবে। এর মাধ্যমে যন্ত্রগুলোর সঠিক ও দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, যেসব এলাকায় চিকিৎসাসেবা সীমিত, সেখানে সময়ে সঠিক সেবা পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। আইসিডিডিআর,বি-এর সহায়তায় ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার গ্রামপর্যায়ের একাধিক চিকিৎসা কেন্দ্রের অক্সিজেন দেয়ার ক্ষমতা বাড়ানো হচ্ছে। স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজন মেটানোর পাশাপাশি প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করতে পেরে তারা আনন্দিত।

আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ জানান, অনেক বেসরকারি ও এনজিও চালিত হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাছাড়া এই যন্ত্রগুলো বেশ ব্যয়বহুল এবং নিম্নআয়ের মানুষের মধ্যে অক্সিজেন থেরাপির চিকিৎস চাহিদা অনেক বেড়েছে। এ সংকট দূর করতে ব্যাংকটির অনুদান বিশেষ ভূমিকা রাখবে এবং সারা দেশের রোগীদের চিকিৎসা উন্নত করবে। তিনি দরিদ্র মানুষের স্বাস্থ্যে ধারাবাহিক সহায়তার জন্য ব্যাংকটিকে ধন্যবাদ জানান।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের চিকিৎসা খাতের অবকাঠামো উন্নয়নে সাহায্য করে আসছে। এর আগে ব্যাংকটি কুমুদিনী হাসপাতাল, জামালপুরের এম এ রশিদ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে বাতাস থেকে চিকিৎসাকাজে ব্যবহারযোগ্য অক্সিজেন উৎপাদনের প্ল্যান্ট বসাতে সহায়তা করেছে।

বাংলাদেশে ১২১ বছরের দীর্ঘ পরিচালনায় ব্যাংকটি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে টেকসই উন্নয়নমূলক কাজ করছে। আইসিডিডিআর,বি-এর সাথে এই যৌথ কাজের মাধ্যমে জরুরি চিকিৎসাসেবার মান বাড়ানোর পাশাপাশি একটি টেকসই সমাজ গঠনে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।

আরও