দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম

এর আগে গতকাল স্বর্ণের দামে ভ্যাট সমন্বয় করেছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

স্বর্ণ ও রৌপ্যের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ তথ্যানুযায়ী, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গতকাল স্বর্ণের দামে ভ্যাট সমন্বয় করেছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

চলতি বছরে এ পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফা দাম বেড়েছে, ৩৭ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রৌপ্যের দামও। ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৪৭ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৩ দফা। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার।

আরও