বিরামপুরে ছয় চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় ইউপি চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এলাকার উন্নয়নে নানারকম প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে নির্ধারিত পরিমাণ ভোট পেতে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো ছয় চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের আব্দুল লতিফ (নৌকা প্রতীক), ২ নম্বর কাটলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজির হোসেন (আনারস প্রতীক) ও মনসুর আলী (ঘোড়া প্রতীক), ৩ নম্বর খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী (আনারস প্রতীক), ৫ নম্বর বিনাইল ইউনিয়নের হামিদুর রহমান (চশমা প্রতীক) এবং ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শাহানুর আলম (আনারস প্রতীক)। তাদের মধ্যে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

বিরামপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্ধারিত পরিমাণ ভোট না পাওয়ায় উপজেলার পাঁচ ইউনিয়নের ছয় জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার মিরাজ হোসেন বলেন, নির্বাচনী আইনে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে যেসব প্রার্থী কাস্টকৃত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি, তারা স্বয়ংক্রিয়ভাবে জামানত হারিয়েছেন।

আরও