আধিপত্য বিস্তার

নরসিংদীতে দু্ই গ্রুপে সংঘর্ষে নিহত ২

শুক্রবার উপজেলার চরাঞ্চল চানপুরে স্থানীয় সালাম গ্রুপ ও শামসু মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শুক্রবার (২১ মার্চ) উপজেলার চরাঞ্চল চানপুরে স্থানীয় সালাম গ্রুপ ও শামসু মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন ও বারেক হাজির ছেলে বাশার। তারা দুজনই সালাম গ্রুপের সদস্য।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালাম গ্রুপ ও শামসু মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। সেই জেরে সালাম গ্রুপ কয়েক মাস ধরে এলাকার বাইরে ছিল। শুক্রবার তারা এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষ শামসু মেম্বার গ্রুপ তাদের বাধা দিলে এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। সেখানেই সালাম গ্রুপের আমিন ও বাশারের মৃত্যু হয়।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, শুনেছি, দুজন মারা গেছেন। একজনের মরদেহ বুঝে পেয়েছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে। আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

আরও