লক্ষ্মীপুরে অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে মো. লিটন ওরফে ভতা (৪৫) নামে এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আরমান (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। রোববার রাতে সদর উপজেলার (লক্ষ্মীপুর-কালিবাজার সড়কের) বাসু বাজার এলাকায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

স্থানীয়রা অন্ধকারে নির্জন রাস্তার উপর পড়ে থাকতে দেখে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত রিকসা চালক লিটনের ছোট ভাই রিক্সন বলেন, ভাড়ার কথা বলে হত্যার উদ্দেশে আমার ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। তার সংসারের খরচ যোগান দিতেই হিমশিম খেতে হয়, এখন চিকিৎসার খরচ যোগা দেবে কোথা থেকে। এ ঘটনায় জড়িত আরমানকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেন তিনি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরও