ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চোরাকারবারির হাতে বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বৈঠক হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চোরাকারবারির হাতে বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈঠক হয়। গতকাল সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০-এর এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বালাতাড়ি এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি ১৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ঘণ্টাব্যাপী বৈঠকে বিজিবির আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী ইন্দ্রেশ কুমার যাদভ।

আরও