সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। তবে বন বিভাগ কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেছে। গতকাল ভোরে পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল থেকে মাংস উদ্ধার করা হয়। মাছ ও বন্যপ্রাণীদের প্রজনন সুরক্ষায় ১ জুন-৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।