মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অসহযোগ আন্দোলনের
সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মেহেরপুর সরকারি কলেজের সামনে থেকে
মিছিলটি বের হয়ে কলেজ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান
দেয় শিক্ষার্থীরা। হত্যা ও গুলির বিচার চেয়ে ফেস্টুন প্রদর্শন করে তারা। ছাত্রদের সমাবেশ
শেষে সেখান থেকে বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা অংশগ্রহণ করে।