প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রীর শোক

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ শোক জানান।

ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ শোক জানান।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু শিশুর ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত।

যেসব মানুষ এই দুর্ঘটনায় ভুক্তভোগী হয়েছেন, বিশেষ করে নিহত ও আহতদের পরিবার—তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমবেদনা।

আরও