পদ্মা নদীতে দুষ্কৃতকারীদের হামলার পর নিখোঁজ হওয়া আরেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেনের মরদেহ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানায় কর্মরত ছিলেন। তিনি মেহেরপুরের কালাচাঁদপুরের প্রয়াত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে পাবনা-নাজিরগঞ্জ টার্মিনালসংলগ্ন পদ্মা নদী থেকে মুকুলের মরদেহটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার খুলনা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এএসআই সদরুল হাসানের মরদেহ উদ্ধার করে পদ্মার শিলাইদহ এলাকা থেকে।