লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, আমদানি-রফতানি বাণিজ্যের বড় অংশই এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ক্রমবর্ধমান বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে। আগামীকাল রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, আমদানি-রফতানি বাণিজ্যের বড় অংশই এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ক্রমবর্ধমান বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে। এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ পিপিপি বিনিয়োগ, যেখানে মোট বিনিয়োগের পরিমাণ ৫৫ কোটি মার্কিন ডলারের বেশি।

প্রকল্পের আওতায় কনটেইনার ইয়ার্ড, জেটি, গেট ও আধুনিক কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। টার্মিনালটির বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার সমকক্ষ একক) এবং জেটির দৈর্ঘ্য হবে প্রায় ৬১৫ মিটার। এখানে সর্বাধুনিক প্রযুক্তি ও শোর টু শিপ (এস টু এস) ক্রেন স্থাপন করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বন্দর অবকাঠামো আধুনিকায়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। লালদিয়া টার্মিনাল নির্মাণ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তি নির্ভর এই টার্মিনাল চালু হলে দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

আরও