কুড়িগ্রামে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

শনিবার সকালে প্রতিবেশীর অটোরিকশা দেখতে যান জরিনা বেগম। সেটিতে হাত দিতেই বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম জরিনা বেগম (৪০)। তিনি একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মৃত জরিনা বেগমের প্রতিবেশী আরিফুল ইসলাম শুক্রবার রাতে নতুন অটোরিকশা কিনে আনেন। শনিবার সকালে সেই অটোরিকশা দেখতে যান জরিনা বেগম। সেটিতে হাত দিতেই বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হবে।

আরও