চট্টগ্রামে ভোট দিলেন ক্রিকেটার তামিম ইকবাল

এ সময় বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খানও একই কেন্দ্রে ভোট দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল খান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর এসএস খালেদ রোডের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) ভোটকেন্দ্রে এসে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খানও একই কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট প্রদান শেষে তামিম ইকবাল খান জানান, শান্ত ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। এ সময় তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলেও জানান। পাশাপাশি সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

এদিকে আরপিএটিসি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কে বি এম মোস্তফা জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।

আরও