সাভারে আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস এ আগুনের খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যোগ দেয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।