অর্থ সহায়তা

সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে অর্থ সহায়তা দিয়েছে বন বিভাগ।

সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে অর্থ সহায়তা দিয়েছে বন বিভাগ। গতকাল বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আহত সাইফুলের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় সহকারী বন সংরক্ষক রানা দেব উপস্থিত ছিলেন। সাইফুল জমাদ্দার ২০২৪ সালের ৭ অক্টোবর পশুর নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে আহত হন।

আরও