চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানন্দা সেতুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ (গোল চত্বর) এলাকায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কার্যত মহানন্দা সেতুতে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শিক্ষকরা বোঝানোর পর দুপুর ১টার দিকে তারা কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে দেয়। এরপরই যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়করা দুপুর ১টার দিকে সবাইকে নিজ নিজ মেসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্তের ঘোষণা দেন। এ সময় পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের তাদের বুঝিয়ে কাম্পাসে ফিরিয়ে আনি। শিক্ষার্থীদের আমরা শান্ত থাকার আহ্বান জানিয়েছি।

আরও