হাজারটা গুজবের মাঝে একটি মানবিক সংবাদ অনেক মূল্যবান —লক্ষ্মীপুরে আইজিপি

হাজারটা গুজব ও ষড়যন্ত্র প্রতিষ্ঠার মাঝেও একটি মানবিক সংবাদ অনেক মূল্যবান ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

হাজারটা গুজব ষড়যন্ত্র প্রতিষ্ঠার মাঝেও একটি মানবিক সংবাদ অনেক মূল্যবান ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদ।

গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে নদীভাঙনে ভূমিহীনদের জন্য ব্যক্তিগত উদ্যোগে নির্মিত কবরস্থান মসজিদের ফলক উন্মোচন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সোস্যাল মিডিয়ার সব বিষয়ে খুবই তত্পর। একটি গণমাধ্যমের সংবাদের কারণেই নদীভাঙা ভূমিহীনদের জন্য ব্যক্তিগত উদ্যোগে কবরস্থান মসজিদের ব্যবস্থা করার সুযোগ হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ অনেক এগিয়েছে। এখানে মানুষের মৃত্যুর পর জায়গার অভাবে কবর দিতে পারবে না, তা হতে পারে না। 

লক্ষ্মীপুর পুলিশ সুপার . এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আইজিপির সহধর্মিণী জীশান মীর্জা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসাইন, পুনাক লক্ষ্মীপুর জেলা সভানেত্রী কাজী বন্যা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) রাইসুল ইসলাম।

আরও