অভিযানে সিটি বাজারের সামনে বিভিন্ন পণ্যের দোকান উচ্ছেদ ও কিছু পণ্য জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।