গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

মির্জা ফখরুল বলেন, দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সে সংস্কারের সিদ্ধান্ত নিতেই এ গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই।

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সে সংস্কারের সিদ্ধান্ত নিতেই এ গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।

জনসাধারণের উদ্দেশে বিএনপি মহাসচির আরো বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—এ দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।

তিনি বলেন, এ দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।

আরও